ভারতে ক্লাসে উপস্থিতি প্রমাণে ক্লাসের সামনে সেলফি তোলার নির্দেশ শিক্ষকদের

আন্তর্জাতিক ডেস্ক

এবার ক্লাসে শিক্ষকদের হাজিরা নিশ্চিত করতে অভিনব পদ্ধতির নির্দেশ দিল ভারতের উত্তরপ্রদেশের বরবাঙ্কি জেলার শিক্ষা অধিদফতর। উঠিয়ে দিল হাজিরা খাতার প্রচলন।

জেলার সকল সরকারি স্কুলের শিক্ষকদের এখন উপস্থিতি জানান দিতে ক্লাসের সামনে দাঁড়িয়ে সেলফি তোলার নির্দেশ দিয়েছে স্থানীয় শিক্ষা অধিদফতর।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, উত্তরপ্রদেশের বরবাঙ্কি জেলার সমস্ত সরকারি স্কুলের শিক্ষকদের উপস্থিতির হারে নজর রাখতে এমন পদক্ষেপ নিতে চলেছে জেলা প্রশাসন। তারা যে স্কুলে এসেছেন সে বিষয়ে জানানোর জন্যই এমনটা করতে হবে শিক্ষকদের। প্রতিদিন সকাল ৮টার আগে এসে ক্লাসের সামনে সেলফি তুলতে হবে শিক্ষদের। ওই সেলফি প্রতিদিন আপলোড করতে হবে জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ওয়েব পেজে।

জেলার শিক্ষা কর্মকর্তার দেওয়া বিবরণ অনুযায়ী, যেসব শিক্ষকরা ওই নির্দিষ্ট করে দেওয়া সময়ের মধ্যে সেলফি তুলতে পারবেন না তাদের বেতন থেকে কেটে নেওয়া হবে একদিনের জন্য বরাদ্দ টাকা।

উত্তরপ্রদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব ভি পি সিং ওই এক বিবৃতিতে জানিয়েছেন, ওই সেলফিগুলো নিরীক্ষণ করে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে পাঠানো হবে।

আরএইচ/

আগের সংবাদতুরস্কে আশঙ্কাজনকহারে চুরি হচ্ছে সৌদি পাসপোর্ট
পরবর্তি সংবাদবিশ্বের সেরা শিক্ষক বাংলাদেশ : বান কি-মুন