রাজধানীর যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

ফাতেহ ডেস্ক

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডিসহ কয়েকটি এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তিতাস।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত মিরপুর, মোহাম্মদপুর, ধানমণ্ডি, গাবতলী, গণভবনসহ কয়েকটি এলাকায় গ্যাস থাকবে না।

আগের সংবাদবিশ্বের সেরা শিক্ষক বাংলাদেশ : বান কি-মুন
পরবর্তি সংবাদইরান বিষয়ে মার্কিন নীতির চরম বিরোধী রাশিয়া