স্ত্রীর ডেঙ্গু, মেয়রের কাছে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে স্বামীর আইনি নোটিশ

ফাতেহ ডেস্ক

স্ত্রী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কাছে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে সংস্থার মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে আইনি (লিগ্যাল) নোটিশ পাঠানো হয়েছে। ব্যক্তি স্বার্থে বৃহস্পতিবার (১১ জুলাই) রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম আল ইসলাম এই নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, গত ২৯ জুন আমার স্ত্রী (নোটিশদাতার স্ত্রী) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং পাঁচ দিন হাসপাতালে থেকে আংশিক সুস্থতা লাভ করেন। যেহেতু এডিস মশা নিধনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পুরোপুরি ব্যর্থ, তাই এর দায়ভার তাদের নিতে হবে।

ক্ষতিপূরণের পাশাপাশি আগামী তিন দিনের মধ্যে খিলগাঁও এক নম্বর ওয়ার্ডে মশক নিধনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তা না হলে আইন অনুযায়ী ক্ষতিপূরণ ও প্রতিকার চেয়ে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

আগের সংবাদইসলামী লেখক ফোরামের চতুর্থ কাউন্সিল ও সাধারণ সভা শুক্রবার
পরবর্তি সংবাদশিশুদের প্রতি যৌন নির্যাতনের সাজা মৃত্যুদণ্ড করতে চাইছে মোদি সরকার