
আন্তর্জাতিক ডেস্ক
সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর কিসমায়োর একটি হোটেলে আত্মঘাতী গাড়িবোমা হামলা ও বন্দুকধারীদের গুলিতে অন্তত দশজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সোমালিয়ার টেলিভিশনের কানাডিয়ান সাংবাদিক হোদান নালায়েহ এবং তার স্বামীও ছিলেন। নালায়েহ ও তার স্বামীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম।
বিবিসির খবরে বলা হয়, শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ লোয়ার জুবারের বন্দর নগরী কিসমায়োর আসাসে হোটেলে আসন্ন আঞ্চলিক নির্বাচন নিয়ে বৈঠক করছিল স্থানীয় রাজনৈতিক নেতারা। এসময়ই হোটেলটিতে এ হামলা চালানো হয়। এতে অন্তত সাতজন নিহত হয়। সিএনএন’র খবরে বলা হয়, দশজন নিহত হয়।
কর্তৃপক্ষ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, বিস্ফোরকসহ একটি গাড়ি হঠাৎ হোটেল এলাকায় প্রবেশ করে বিস্ফোরণ ঘটায়। এরপর গুলি চালানো শুরু করে বন্দুকধারীরা।
হামলার দায় স্বীকার করেছে আল-শাবাব।
