পাহাড় ধসে বান্দরবানে ঘুমন্ত নারীর মৃত্যু

ফাতেহ ডেস্ক

বান্দরবানের লামার মধু ঝিড়িতে পাহাড় ধসে ঘুমন্ত অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে। আজ রবিবার ভোররাতে লামা সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড মধুঝিড়ি আগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় আহত হন তার ছেলে ও ছেলের বউ।

নিহত নারীর নাম মিরজান বেগম।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) ন. রে জান্নাত রুমি এ তথ্য নিশ্চিত করে জানান, স্বপরিবারে ঘুমাচ্ছিলেন ওই নারী। এ সময় ভারী বর্ষণে পাহাড়ের মাটি ধসে পরে ঘরের ওপর। এ সময় মাটিচাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি। আহত হন তার ছেলে ও ছেলের বউ। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে, লামার পৌর মেয়র জহিরুল ইসলাম জানান- হতাহতদের উদ্ধার করা হয়েছে। পরিবারের প্রধান ছিলেন মিরজানা। মাটির নিচ থেকে তার ছেলে এবং পুত্রবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগের সংবাদসিলেটে বড়ভাইকে হত্যার দায়ে ছোটভাইয়ের ফাঁসি
পরবর্তি সংবাদগণধোলাইয়ে নিহত পুলিশের কনস্টেবল