মুতাওয়াসসিতার প্রত্যয়নপত্র ছাড়া ফজিলত কিংবা তাকমীলে ভর্তি হওয়া যাবে না : বেফাক

ফাতেহ ডেস্ক

আলীয়া মাদরাসা/স্কুল থেকে আগত কওমি মাদরাসায় ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রীদেরকে সর্বোচ্চ মুতাওয়াসসিতা মারহালা (মাধ্যমিক) পর্যন্ত ভর্তি করা যাবে বলে নির্দেশনা দিয়েছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।

সম্প্রতি বেফাক বোর্ডের ওয়েবসাইটে একটি চিঠি প্রকাশ করা হয়েছে। বেফাক বোর্ডের অধীনস্থ মাদরাসার মুহতামিম সাহেবদেরকে লেখা এই চিঠিতে উক্ত নির্দেশনা দেয়া হয়েছে। বেফাকের মহাসচিব অধ্যাপক মাওলানা যোবায়ের আহমাদ চৌধুরীর স্বাক্ষর রয়েছে চিঠিতে।

চিঠিতে আরও বলা হয়েছে, ‘কোন কওমি মাদরাসায় মুতাওয়াসসিতা (মাধ্যমিক) হতে পড়াশুনা করেছে বলে প্রত্যয়ন পত্রের মাধ্যমে যাচাই ব্যতীত কোন ছাত্র-ছাত্রী ফজিলত ও তাকমীল জামাতে ভর্তি করা যাবে না।’

যদি কোন মাদরাসা এদেরকে যাচাই ব্যতীত ভর্তি করে অথবা পরীক্ষার্থী হিসেবে নিবন্ধন করে, তাহলে উক্ত মাদরাসার ক্ষেত্রে আইনী ব্যবস্থা গ্রগণ করতে বাধ্য হবে বলেও জানিয়েছে বেফাক।

উল্লেখ্য, ফেসবুকে চিঠির একটি কপি ছড়িয়ে পড়েছে। অনেকেই সংশয়ে পড়েছেন চিঠিটি আসলেই বেফাকের পক্ষ থেকে দেয়া হয়েছে কিনা। যোগাযোগ করা হলে ফাতেহ টুয়েন্টি ফোরকে বেফাকের মাওলানা আবু ইউসুফ বলেন, ‘কয়েকদিন আগে এই চিঠিটি বেফাকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বেফাকের পক্ষ থেকেই দেয়া হয়েছে এই সিদ্ধান্ত।’

আরএইচ/

আগের সংবাদএরশাদের শোক-শ্রদ্ধায় রংপুরে কালো পতাকা উত্তোলন ও অর্ধদিবস দোকানপাট বন্ধ
পরবর্তি সংবাদটেলিভিশনের মাধ্যমে শিক্ষার্থীদের দেয়া হবে ভালো শিক্ষকদের পাঠদান : শিক্ষামন্ত্রী