
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে , তীব্র আর্থিক সংকটের মধ্যেও নিরলসভাবে নিজেদের অস্ত্রসম্ভার বাড়িয়ে চলেছে পাকিস্তান। তারা বিশেষ জোর দিচ্ছে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম অস্ত্রের ওপর।
বার্ষিক রিপোর্টে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয়েছে, গত বছর আগস্টে ইমরান খান ক্ষমতায় আসার পর থেকে প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে নিজেদের অবস্থান আরও দৃঢ় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান।
ওই রিপোর্টে বলা হয়েছে, পরমাণু অস্ত্র সম্ভার বাড়িয়ে বর্তমানে ১৪০-১৫০ পারমাণবিক অস্ত্রের মালিক পাকিস্তান। যেখানে ভারতের এই সংখ্যা ১৩০-১৪০। ইউরেনিয়াম ও প্লুটোনিয়ামের উত্পাদন বৃদ্ধির যে ট্রেন্ড তাদের রয়েছে, তাতে ২০২৫ সালের মধ্যে তাদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা ২২০-২৫০ হয়ে যাবে বলে মনে করছে পারমাণবিক বিজ্ঞানীরা।
ভারতবিরোধী সন্ত্রাসী শক্তিগুলোকে পাকিস্তান মদদ দিচ্ছে বলেও অভিযোগ করেছে ভারত।
