
আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবে যারা হজ ও ওমরাহ করতে যান তারা মক্কা, জেদ্দা ও মদিনা এই তিন শহরের বাইরে যেতে পারেন না। এখন থেকে তারা এই তিন শহরের বাইরে যেতে পারবেন। হজযাত্রীদের এই তিন শহরের বাইরে যাবার নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।
সম্প্রতি সৌদি বাদশাহ সালমানের সভাপতিত্বে আল-সালাম রাজপ্রাসাদে আয়োজিত বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সিদ্ধান্ত কার্যকর করার জন্য রাজকীয় আদেশ জারির প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চলতি বছরে সৌদি আরবে ওমরাহ পালন করেছেন ৮০ লাখ মানুষ, হজ পালন করবেন ২০ লাখ।
সূত্র: সৌদি গেজেট
আরএইচ/
