
আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের আল-কুদস শহরে মুসলিম ফিলিস্তনিদের ওপর বর্বরোচিত হামলা এবং অবৈধ স্থাপনা নির্মাণ করে ইসরায়েলি বসতি সম্প্রসারণের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বুধবার ওআইসির নির্বাহী কমিটির এক জরুরি সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি এ নিন্দা জ্ঞাপন করেন।
প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, এই ধরনের কার্যক্রম শুধুমাত্র মানবিক সংকট বৃদ্ধি করে এবং দু’টি রাষ্ট্র প্রতিষ্ঠার কার্যকর আলোচনার পথ বন্ধ করে দেয়। ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা ও ইসরয়েলি দখলদারিত্ব দূর করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিষয়টি নিয়ে জাতিসংঘের মহাসচিব, সাধারণ পরিষদের সভাপতি, নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে ওআইসির সদস্যদের উদ্বেগ জানাতে হবে।
তিনি ন।
প্রতিমন্ত্রী আল-কুদস শহরকে রাজধানী হিসেবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ফিলিস্তিনের মানুষের পাশে বাংলাদেশের সরকারের সমর্থন ও সহানুভূতি রয়েছে এবং এ ব্যাপারে বাংলাদেশের সংবিধানে বাধ্যবাধকতা রয়েছে। ওআইসির দায়িত্বপ্রাপ্ত সদস্য হিসেবে এবং জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ চালিয়ে যাবে বাংলাদেশ।
তিনি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ফিলিস্তিন সমস্যা সমাধানে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করায় আন্তরিক ধন্যবাদ জানান।
সভার শুরুতে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ড. রিয়াদ আল মালিকি আল-কুদসে ইসয়েলি আগ্রাসনের সর্বশেষ পরিস্থিতি অবহিত করেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আবদুল আজিজ আল আসাফ সভায় সভাপতিত্ব করেন। ওআইসির মহাসচিব ড. ইউসুফ বিন আহমেদ আল ওথাইমিন সভায় উপস্থিত ছিলেন। এছাড়া ওআইসির নির্বাহী কমিটির সদস্য বিভিন্ন দেশের মন্ত্রীরাও সভায় যোগ দেন।
আরএইচ/
