১০ লাখ হাজীকে ফ্রি সিম ও ইন্টারনেটসেবা দিচ্ছে সৌদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদিতে আগমনকারী অন্ততপক্ষে ১০ লাখ হজযাত্রীকে ফ্রি সিম ও ইন্টারনেটসেবা প্রদান করছে সৌদি সরকার।

হাজীগণ যেন সহজেই তাদের আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এজন্য সৌদি সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। খবর স্কাই নিউজের।

খবরে বলা হয়েছে, সৌদি আরবের বাদশাহ আব্দুল আজিজ বিমানবন্দরে হাজীদের মাঝে উপঢৌকন স্বরূপ এই ফ্রি সিম বিতরণ করছে মাঠপর্যায়ের একদল চৌকস কর্মী। হাজীদের যোগাযোগ নির্বিঘ্ন করতেই তাদের এই উদ্যোগ।

আগের সংবাদদু’টি মাদরাসা আগামী পাঁচ বছর হাইয়াতুল উলইয়ার পরীক্ষায় বসতে পারবে না
পরবর্তি সংবাদজাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের