হারানোর সাত দিন, মক্কা‍য় এখনো খোঁজ মেলেনি বাংলাদেশী হাজীর

ফাতেহ ডেস্ক

সাত দিন পেরিয়ে গেলেও মক্কা থেকে হারিয়ে যাওয়া বাংলাদেশী হাজী রংপুরের মোঃ মোকসেদুল হকের খোঁজ মেলেনি। তিনি গত ১০ জুলাই মক্কা গিয়েছিলেন এবং ১১ জুলাই বিকালের পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছেনে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।

সরকারী ব্যবস্থাপনায় হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের বিজি৩১১৭ ফ্লাইটে গত ১০জুলাই সৌদি আরব এসেছিলেন মোকসেদুল হক। হজ মিশনের আইটি সেলের তথ্য অনুযায়ী তিনি মক্কার ইব্রাহীম খলিল রোডে মেসফালা একালার ৭ লুলুয়াত আনোয়ার আল রাওদাহ হোটেলে উঠেছিলেন।

মক্কা বাংলাদেশ হজ অফিস বলছে, মোকসেদুল হককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে আমরা একটা অভিযোগ পেয়েছি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি উনাকে খুঁজে বের করার। খুঁজে পাওয়ার সাথে সাথে তার স্বজনদের জানানো হবে বলেও জানানো হয়।

বাবার সন্ধান চেয়ে সৌদি আরবের বাংলাদেশ হজ মিশনসহ সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছেন মোকসেদুল হকের ছেলে কামরুল হাসান। কেউ মোকসেদুল হকের সন্ধান পেলে ০১৭১৮৯০৯৯৩২ এই নাম্বারে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন।

আগের সংবাদইরানের ড্রোন ভূপাতিত করার দাবি ডোনাল্ড ট্রাম্পের
পরবর্তি সংবাদনামাজরত মুসলিমদের ওপর ইসরাইলি বাহিনীর হামলা