সৌদি আরবে কোরআন ও আজান প্রতিযোগিতা, পুরস্কার ১৯ লাখ ডলার

আন্তর্জাতিক ডেস্ক

মুসলিম বিশ্বের সাংস্কৃতিক বৈচিত্র্যকে ফুটিয়ে তুলতে ও ইসলামের মর্মবাণীকে আন্তর্জাতিকভাবে প্রচার করতে কোরআন তেলাওয়াত ও আজান প্রতিযোগিতার আয়োজন করে সৌদি আরব। এবার চলতি বছরের শুরুতেই দেশের সাধারণ বিনোদন কর্তৃপক্ষের (জিইএ) চেয়ারম্যান তুর্কি আল শেখ এই প্রতিযোগিতার শুরু করেন।

এই কোরআন তেলাওয়াত ও আজান প্রতিযোগিতায় অংশ নিতে সারাবিশ্বের ১৬২টি দেশের একুশ হাজারেরও বেশি প্রতিযোগী নাম লিখিয়েছেন। খবর দৈনিক আরব নিউজের।

কোনো প্রতিযোগী এতে অংশ নিতে চাইলে জুলাই শেষ হওয়ার আগেই নিবন্ধন করতে হবে। এ পর্যন্ত ১১ হাজার প্রার্থী কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় নাম নিবন্ধন করেছেন। আর আজান প্রতিযোগিতায় নয় হাজার প্রার্থী। কোরআন ও আজান প্রতিযোগিতায় বিজয়ীদের ১৯ লাখ ডলার পুরস্কার দেয়ার কথা রয়েছে।

কয়েকটি ভাগে ভাগ হয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী ২৪ আগস্ট থেকে মঞ্চ থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে এ প্রতিযোগিতা শুরু হবে। চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ২৫ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবরের মধ্যে বিজয়ীদের নাম ঘোষণা ও চূড়ান্ত পর্বের অনুষ্ঠানের আয়োজন করা হবে।

আগের সংবাদচট্টগ্রামে নিজ মেয়েকে ধর্ষণ করল বাবা
পরবর্তি সংবাদতামাত্তু হজের পদ্ধতি