
ফাতেহ ডেস্ক
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরার সময় বজ্রাঘাতে বাবা-ছেলে মারা গেছেন। আজ শুক্রবার (১৯ জুলাই) ভোরে হাওরে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাত হলে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শান্তিপুর গ্রামের রানুমিয়া ও তার ছেলে সুমন মিয়া। বজ্রাঘাতে মৃত্যুর পর তাদের মরদেহ নৌকাতেই পড়ে ছিল। এসময় হাওরে মাছ ধরতে থাকা অন্যান্য জেলেরা নৌকায় মানুষ নেই দেখেতে না পেয়ে নৌকা থেকে তাদের লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ বাড়িতে নিয়ে গেছেন স্বজনরা। প্রশাসনের পক্ষ থেকে বজ্রাঘাতে নিহতদের সহযোগিতা করা হবে।
