
আন্তর্জাতিক ডেস্ক
বাহায়ি ধর্মের অনুসারীদের ওপর হয়রানির অভিযোগে ইরানের একাধিক রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার। শনিবার অ্যাকাউন্টগুলো বন্ধের নির্দেশ দিয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটির কর্তৃপক্ষ মাইক্রোব্লগিং সাইট।
এর আগে, আন্তর্জাতিক আইন অমান্য করায় হরমুজ প্রণালী থেকে ২৩ ক্রুসহ ব্রিটিশ ট্যাঙ্কার জব্দের সংবাদ টুইটারে ব্যাপকভাবে প্রচার করে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। তেহরানের দাবি, ওই সংবাদ প্রচার থেকে বিরত রাখতেই টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে।
মেহর বার্তা সংস্থা জানায়, তাদের ফারসি ভাষার অ্যাকাউন্টটি ট্যাংকার আটকের ঘটনার পর শুক্রবার বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার পর্যন্ত তা খোলা হয়নি।
তবে টুইটার কর্তৃপক্ষের দাবি, ইরানের সংখ্যালঘু বাহাই অনুসারীদের ওপর বিদ্বেষ ও হয়রানি বন্ধে এ পদক্ষেপ নিয়েছে তারা। বন্ধ করে দেয়া অ্যাকাউন্টগুলোর নাম জানায়নি টুইটার।
আরও পড়ুন : বাহাউল্লার মৃত্যুর ১৩০ বছর : বাহায়িদের উৎপত্তি, বিশ্বাস ও বাংলাদেশে তাদের সক্রিয়তা
