প্রিয়া সাহার সংগঠন থেকে ২৫ সদস্যের পদত্যাগ

ফাতেহ ডেস্ক

প্রিয়া সাহার বেসকারি উন্নয়ন সংস্থা ‘শারি’-এর অধীন ও অর্থায়নে পরিচালিত সংখ্যালঘুদের মানবাধিকার সুরক্ষা বিষয়ক একটি সংগঠন ‘সুরক্ষা নাগরিক অধিকার ও মর্যাদা’ থেকে পদত্যাগ করেছেন পিরোজপুর সদর উপজেলা কমিটির সদস্যরা।

রোববার (২১ জুলাই) দুপুরে জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন কমিটির ২৫ সদস্য।

পিরোজপুর সদর উপজেলা কমিটির সভাপতি মো. হাসিবুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশ সম্প্রদায়িক সম্প্রতির দেশ। এ দেশে সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহবস্থান যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে তা বিশ্বের কাছে রোল মডেল হিসেবে বিবেচিত হয়। সেখানে প্রিয়া সাহা ওরফে প্রিয়া বালা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক তথ্য দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করেছে। এ বিষয়টি আমরা মনে করছি দেশদ্রোহীতার শামিল। আমরা এই সময় প্রিয়া বালার বক্তব্য অসৎ উদ্দেশ্য প্রণোদিত এবং সাম্প্রদায়িক সম্পর্ক নষ্টের উষ্কানিমূলক অপচেষ্টা ছাড়া আর কিছুই নয় বলে মনে করছি। এছাড়া আমার বিভিন্ন সূত্রে ও সংবাদমাধ্যমের খবর অনুযায়ী জানতে পেরেছি প্রিয়া সাহা ও এই বক্তব্য তার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য।

তাই প্রিয়া সাহা ওরফে প্রিয়া বালা পরিচালিত বেসরকারি উন্নয়ন সংস্থা ’শারি’ এর অধিনে পরিচালিত সংখ্যালঘুদের মানবাধিকার সুরক্ষা বিষয়ক একটি সংগঠন সুরক্ষা,নাগরিক অধিকার ও মর্যাদা-(সুনাম) পিরোজপুর সদর উপজেলা কমিটি থেকে আমরা কমিটির ২৫জন সদস্য তার বক্তব্যের প্রতিবাদস্বরূপ কমিটি থেকে স্বেচ্ছায় সবাই পদত্যাগ করছি।

দেশবিরোধী কাজের জন্য প্রিয়া সাহা ওরফে প্রিয়া বালাকে আইনে আওতায় আনার দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।

আগের সংবাদবাহায়ি ধর্মালম্বীদের হয়রানির অভিযোগে ইরানের সংবাদমাধ্যমের অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার
পরবর্তি সংবাদট্রাম্পের কাছে বাংলাদেশ নিয়ে অভিযোগের ব্যাখ্যায় যা বললেন প্রিয়া সাহা