সুস্থতার জন্য দৈনিক কত লিটার পানি খাবেন

ফাতেহ ডেস্ক

পানির অপর নাম জীবন। সুস্থ থাকার জন্য পানি পানের বিকল্প নেই। পানি আমাদের শরীর সুস্থ রাখতে বিশেষভাবে কাজ করে। শরীরের প্রতিটি কোষ, অঙ্গ ও টিস্যু পানির ছাড়া সঠিকভাবে কাজ করতে পারে না।

দিনে কতটুকু পানি পান করবেন

প্রাপ্তবয়স্ক ও কর্মক্ষম নারী-পুরুষের প্রতিদিন দুই থেকে তিন লিটার পানি পান করা প্রয়োজন। তবে দিনে কতটুকু পানি পান করতে হবে, তা নির্ভর করে মূলত আবহাওয়া ও শারীরিক শ্রমের ওপর। শীতকালের চেয়ে গরমকালে শরীরে পানির চাহিদা বেড়ে যায় আবহাওয়ার কারণেই। আর যাঁরা কায়িক পরিশ্রম বেশি করেন, তাঁদের বেশি পানি পান করতে হবে। যারা স্বাভাবিকের তুলনায় বেশি ঘামেন, তাঁদের জন্য একটু বেশি পানি পান করা জরুরি। অনেকে মনে করেন সকালে খালি পেটে অনেক পানি পান করা ভালো। এর সুনির্দিষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। তবে কিছু শারীরিক সমস্যায় এই অভ্যাসে উপকার পাওয়া যেতে পারে। কিন্তু সাধারণভাবে যখনই পানির তৃষ্ণা তৈরি হবে, তখনই পানি পান করে শরীরের ঘাটতি মেটানো উচিত।

পানে পানের উপকারিতা

১. শরীরে পানির ঘাটতি হলে মস্তিষ্কে অক্সিজেন ও রক্ত প্রবাহ কমে যায়। তাই মাথাব্যথার সমস্যা দেখা দিতে পারে।

২. মানুষের মস্তিষ্ক ৯০ ভাগ পানি দিয়ে তৈরি। তাই পানিশূন্যতা স্মৃতি, মেজাজ ও সীদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলে।

৩. অনেকের মুখে দুর্গন্ধ হয়। এটা খুবই অস্বস্তিকর। পানির ঘাটতি হলে শরীর লালা কম উৎপাদন করে ও মুখে ব্যাক্টেরিয়া বেশি তৈরি হয়। তাই মুখে দুর্গন্ধ হয়। তাই বেশি করে পানি পান করুন।

৪. পানিশূন্যতা হলে কোষ্ঠকাঠিন্য, বুক জ্বালাপোড়া ও হজমের সমস্যা হয়ে থাকে। এসব সমস্যা হলে পানি পান করুন।

৫. প্রস্রাবের নিয়মিত হ্ওয়ার জন্য পানি পানের বিকল্প নেই। প্রস্রাবের রং গাঢ় হলুদ হলে প্রচুর পানি পান করুন।

শরীরে পানিশূন্যতা হলে কী করবেন?

১. প্রতিদিনে দুই থেকে আড়াই লিটার পানি পান করুন।

২. সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে পানি পান করুন।

৩. বাইরে বের হলে সঙ্গে পানির বোতল রাখুন।

৪. তরমুজ, শসা, টমেটো, বাধাকপি খেতে পারেন।

সূত্র : টপ টেন হোম রেমেডি

আগের সংবাদইসলাম গ্রহণ করেছেন আমেরিকান সঙ্গীতশিল্পী ডেলা মাইলস
পরবর্তি সংবাদপ্রিয়া সাহা ও ইসকনের বিরুদ্ধে মানববন্ধন মালফুজাতে শুরা ব্রাহ্মণবাড়ীয়া’র