ইহরামের কাপড়ে শাহজালাল রহ. এর মাজারের উরসে দর্শনার্থীরা

ফাতেহ ডেস্ক

সিলেটের শাহজালাল রহ. এর মাজারে আগামী ২৩ এবং ২৪ জুলাই বসতে যাচ্ছে চলতি বছরের উরসের আয়োজন। দেশের দশ দিগন্ত থেকে ভক্ত এবং দর্শনার্থীরা আসতে শুরু করেছেন কয়েকদিন আগে থেকেই। ভরে উঠছে মাজার প্রাঙ্গণ। এতসব আয়োজনে, দর্শনার্থীদের ভীড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ছবি। এই ছবিটি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ধর্মীয় মহলে।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, কয়েকজন লোক হজের অন্যতম রুকন ইহরামের কাপড় পরে শাহজালাল রহ. এর মাজারে এসেছে। তাদের হাতে প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যাগ। তাদের এই বেশ ভাবিয়ে তুলছে মানুষদের। তাহলে তারা কি উরসকে হজের মর্যাদা দিতে শুরু করেছে?

তবে বিষয়টি মানতে নারাজ মাজার কর্তৃপক্ষ। তারা বলছেন, এমন কাউকে তারা দেখেননি, যারা ইহরামের কপড় পড়ে উরসে এসেছেন। যদি আসেও, আমরা বাধা দিব। এটা হজ নয়, জিয়ারতের স্থান।

আসলেই কি ইহরামের কাপড় পরে কেউ আসেনি? এমনিতেই ভাইরাল হয়েছে ছবিটি?

মাজারে উপস্থিত লোকেরা বলছেন, তারা ইহরামের কাপড় পরে আসতে দেখেছেন কয়েকজন দর্শনার্থীদের। মাজারের কবরস্থানের পাশে দায়িত্বরত এক ব্যক্তি বললেন, আমি মনে করেছি তারা হজে যাবে। ইহরামের কাপড় পরে এসেছে। তারা আসরের সময় এসেছেন, আবার এশার নামাজের সময় চলে গেছেন। ইহরামের কাপড় পরে এসেছেন এটা সত্যি।

আরএইচ/

আগের সংবাদসাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ, একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা
পরবর্তি সংবাদসাতক্ষীরায় গুলি করে আওয়ামী লীগ নেতাকে হত্যা