ওয়াশিংটনে ইমরান খানের ভাষণে বাধ সাধল বালোচ অ্যাক্টিভিস্টরা

আন্তর্জাতিক ডেস্ক

ওয়াশিংটন ডিসির এরিনা ওয়ানে যুক্তরাষ্ট্র নিবাসী প্রচুর পাকিস্তানি নাগরিকের উদ্দেশে বক্তব্য রাখছিলেন ইমরান খান। তখনই ভাষণ দেওয়ার সময় বাধার সৃষ্টি করলেন বালোচ অ্যাক্টিভিস্টরা।

নিজেদের আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে স্লোগান দিতে শুরু করেন স্বাধীন বালোচিস্তানের সমর্থক কর্মীরা। যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে তারা পাকিস্তানি নিরাপত্তা রক্ষীদের উপর অত্যাচারের অভিযোগে সরব। তাদের দাবি, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বালোচিস্তানে।

ইমরানের বক্তৃতা সাময়িক বন্ধ হলেও ২-৩ মিনিটের মধ্যেই স্লোগানধারীদের অডিটোরিয়াম থেকে বের করে দেন নিরাপত্তা রক্ষীরা।

আগের সংবাদসাতক্ষীরায় গুলি করে আওয়ামী লীগ নেতাকে হত্যা
পরবর্তি সংবাদডিজিটাল নিরাপত্তা আইনে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা