ম্যাচ বাতিলের কারণেই পেনাল্টি মিস, ইসরাইলি মন্ত্রীর দাবী

এভিগডোর লিবারম্যান বলেন, আইসল্যান্ডের সঙ্গে খেলায় আমরা দেখেছি ইসরায়েলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলা কতটা জরুরি ছিল মেসির জন্য। তিনি যদি ওই প্রীতি ম্যাচ খেলতেন তাহলে আরও বেশি প্রস্তুতি নিয়ে বিশ্বকাপ খেলতে পারতেন। প্রস্তুতি না থাকার কারণেই মেসি পেনাল্টি মিস করেছেন।শনিবার আইসল্যান্ডের সঙ্গে খেলায় মেসি পেনাল্টি মিস করার পরপরই এমন বক্তব্য দেন লিবারম্যান।

আন্তর্জাতিক অঙ্গনে এবং ফিলিস্তিনিদের পক্ষ থেকে ব্যাপক প্রতিবাদের মুখে আর্জেন্টিনা ইসরায়েলের সঙ্গে ওই প্রীতি ম্যাচটি বাতিল করেছিল। গত ৯ জুন ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সূত্র: দ্য নিউ আরব, পার্স টুডে।

আগের সংবাদবিশ্বকাপের সৌদি ফুটবল দল বহনকারী বিমানে আগুন
পরবর্তি সংবাদমদের ওপর ট্যাক্স কমানো হোক: গণপূর্ত মন্ত্রী