কিশোরগঞ্জে ট্রাকের নিচে অটোরিকশা, নিহত ৪

ফাতেহ ডেস্ক

শনিবার সকালে ট্রাকচাপায় প্রাণ গেল অটোরিকশার চার যাত্রীর। আহত হয়েছেন আরও তিনজন। সকাল সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মান্দারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

পাকুন্দিয়া থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মান্দারকান্দি এলাকায় একটি ট্রাক বিপরীতমুখী যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই চার যাত্রীর নিহত এবং আহত হন কমপক্ষে তিনজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়ার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

আগের সংবাদতালেবানে যোগদান চেষ্টার অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক
পরবর্তি সংবাদরাজধানীতে আনসার আল-ইসলামের তিন সদস্য গ্রেপ্তার