সৌদি ও আমিরাতের সঙ্গে রেল-যোগাযোগ স্থাপন করছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে রেলওয়ে যোগাযোগ স্থাপনের পরিকল্পনা প্রকাশ করেছে মুসলিম-নিপীড়ক অবৈধ রাষ্ট্র ইসরায়েল। আরব আমিরাতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টজ প্রস্তাবিত এই রেলওয়ে প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করেছেন।

এতে বলা হয়েছে, নতুন এই রেলওয়ে প্রকল্প বাস্তবায়ন হলে ইসরায়েলের হাইফা বন্দর থেকে সৌদি আরব ও আমিরাতের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হবে।

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টজ সৌদি এবং আমিরাতের সঙ্গে রেল সংযোগ স্থাপনে তার দেশের নেয়া প্রস্তাবিত প্রকল্পের বিস্তারিত প্রকাশ করেন। আঞ্চলিক শান্তি এবং ভূমধ্যসাগরের সঙ্গে আরব উপসাগরের সংযোগ স্থাপনের মাধ্যমে স্থানীয় অর্থনীতি এবং বাণিজ্যকে এগিয়ে নেয়ার অন্যতম পথ হিসেবে এই প্রকল্প কাজ করবে বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন : সপ্তাহব্যাপী চলমান বিক্ষোভে ইসরায়েলের নির্বিচার গুলি, শহিদ হলেন এক ফিলিস্তিনি

স্থল সেতু হিসেবে ইসরায়েল এবং আঞ্চলিক পরিবহন কেন্দ্র হিসেবে জর্ডানকে ব্যবহারের ওপর নির্ভর করছে এই পদক্ষেপ। এমনকি এই রেলওয়ে প্রকল্প বাস্তবায়িত হলে যাত্রী পরিবহনের জন্য একটি আঞ্চলিক রেল নেটওয়ার্কও চালু করা হবে বলে জানানো হয়েছে।

ইসরায়েলি এই মন্ত্রী বলেছেন, ভবিষ্যতে এ রেলওয়ের মাধ্যমে যুক্তরাজ্য, ইউরোপ, ভূ-মধ্যসাগরের পূর্বাঞ্চল থেকে সৌদি আরব, ইরাকের পশ্চিমাঞ্চল এবং উপসাগরীয় দেশগুলোতে যাত্রী পরিবহন করা যাবে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের হাইফা এবং বেইত শিয়ান শহরের মধ্যে চালুকৃত আল-মার্জ ট্রেন হেজাজ রেলওয়ের সঙ্গে ঐতিহাসিক সংযোগ স্থাপনে তৈরি করা হয়েছিল; যা ২০১৬ সালে পুনরায় চালু হয়েছে। এই রেলসংযোগ বৃদ্ধি করে জর্ডান সীমান্তের কাছের জর্ডান নদীতে এবং পশ্চিম তীরের জালামাহ ক্রসিং ও জেনিন এলাকায় নেয়া হবে।

আগের সংবাদবরিস জনসনকে ফজলি আম উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পরবর্তি সংবাদহিন্দু নির্যাতনের সংখ্যাতত্ত্ব : হিন্দুত্ববাদ বাংলাদেশ-বিদ্বেষ ছড়াচ্ছে