প্রিয়া সাহা মিথ্যুক , আমরা তার ওয়াশিংটন যাত্রা স্পন্সর করিনি : আইআরআই

ফাতেহ ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের নালিশকারী প্রিয়া সাহার বক্তব্যের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে মার্কিন প্রতিষ্ঠান দ্য ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)।

এক বার্তায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রিয়া সাহার বক্তব্য অসত্য, তার ওয়াশিংটন যাত্রা স্পন্সর করেনি আইআরআই। ওয়াশিংটনে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠক ‘মিনিস্ট্রিয়াল টু অ্যাডভান্স রিলিজিয়াস ফ্রিডম’-এ প্রিয়া সাহাকে আইআরআই আমন্ত্রণ জানিয়েছিল মর্মে তিনি যে বক্তব্য দিয়েছেন তা প্রতিষ্ঠানটির নজরে এসেছে। আরআরআই এ বিষয়ে বাংলাদেশ সরকারকে স্পষ্ট করে জানাতে চায় যে তারা (আইআরআই) প্রিয়া সাহার ওয়াশিংটন সফরের স্পন্সর করেনি।

উল্লেখ্য, ১৭ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধর্মীয় স্বাধীনতা ও সহিষ্ণুতার বিষয়ে তার কার্যালয়ে বিশ্বের বিভিন্ন ধর্মীয় নেতা ও প্রতিনিধির সঙ্গে কথা বলেন। সেখানে প্রিয়া সাহা নিজেকে বাংলাদেশি পরিচয় দিয়ে ট্রাম্পকে বলেন, ‘বাংলাদেশে প্রায় ৩ কোটি ৭০ লাখ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান নিখোঁজ রয়েছেন। দয়া করে আমাদের সাহায্য করুন। আমরা আমাদের দেশেই থাকতে চাই। এখনো সেখানে ১ কোটি ৮০ লাখ সংখ্যালঘু রয়েছেন। দয়া করে আমাদের সাহায্য করুন। আমি আমার ঘরবাড়ি হারিয়েছি। তারা আমার ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে এবং জমিজমাও দখল করেছে। কিন্তু এর কোনো বিচার হয়নি।’ কারা জমি ও ঘরবাড়ি দখল করেছে- তা ট্রাম্প জানতে চাইলে প্রিয়া সাহা বলেন, ‘সব সময় রাজনৈতিক আশ্রয়ে থাকা মুসলিম মৌলবাদী সংগঠনগুলো এসব করেছে।’

প্রশ্ন ওঠে প্রিয়া সাহা ওয়াশিংটন সম্মেলন এবং হোয়াইট হাউস পর্যন্ত পৌঁছালেন কীভাবে, কার স্পন্সরে? পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা জানান, বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি প্রিয়া সাহা দাবি করেছেন আইআরআই তাকে আমন্ত্রণ জানিয়েছিল, স্পন্সর করেছিল। ওই সাক্ষাৎকারের প্রেক্ষিতেই আইআরআই পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তাটি পাঠায় এবং তাদের অবস্থান ব্যাখ্যা করে।

আগের সংবাদসাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে যারা চিঠি লিখলেন, তাদের বিরুদ্ধে মামলা
পরবর্তি সংবাদপিকআপ উল্টে নিহত ৪ শ্রমিক , আহত ১৫