
ফাতেহ ডেস্ক
নির্মাণ শ্রমিকবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় চার শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ১৫ শ্রমিক। রোববার সকাল ৭টার সময় নোয়াখালীর চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে। আহতদের বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ওসি হারুনুর রশিদ জানান, রোববার সকাল ৭টার সময় ফেনী থেকে বেগমগঞ্জের বাংলাবাজারে বিল্ডিংয়ের ছাদ ঢালাই দেয়ার জন্য ১৯ জনের একটি দল পিকআপে করে যাওয়ার পথে চৌমুহনী সিঙ্গারের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে এক শ্রমিকের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত আরও ১৫ জনকে উদ্ধার করে পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, হাসপাতালে আনার পথে তিনজনের মৃত্যু হয় ও আরও ৯ জন চিকিৎসাধীন রয়েছেন।
