জনপ্রিয় ১০টি প্রযুক্তিবিষয়ক অনলাইন কোর্স

ফাতেহ ডেস্ক

তথ্যপ্রযুক্তি খাতে যাঁরা ক্যারিয়ার গঠন করতে চায়, তাঁদের যেতে হয় গতানুগতিক ধারার বাইরে। বর্তমান দক্ষতার সঙ্গে সঙ্গে আয়ত্তে আনতে হয় নতুন প্রযুক্তি দক্ষতাগুলো। আপডেট থাকতে হয় সবসময়। নতুন দক্ষতাগুলো শিখতে অবশ্য চাকরি ছেড়ে আবার ক্লাসরুমে ফেরত যাওয়ার প্রয়োজন পড়ে না এখন। চাইলে অনলাইনেই বিভিন্ন কোর্স করে নিজের দক্ষতাগুলোকে বাড়িয়ে নেওয়া যায়। প্রয়োজন একটু ইচ্ছের।

সম্প্রতি বিশ্বজুড়ে অনলাইন লার্নিং প্ল্যাটফর্মগুলোয় কয়েকটি কোর্সের চাহিদা ব্যাপক বেড়েছে।

জনপ্রিয় ১০টি প্রযুক্তিবিষয়ক কোর্সের তালিকা দেখে নিন:

১. স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেশিন লার্নিং
২. মিশিগান বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামিং ফর এভরিবডি (গেটিং স্টার্টড উইথ পাইথন)
৩. ম্যাকমাস্টার ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ডিয়েগোর লার্নিং হাউ টু লার্ন
৪. জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের আর প্রোগ্রামিং
৫. প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অ্যালগরিদমস, পার্ট–১
৬. ডিপলার্নিং ডটএইয়ের নিউরাল নেটওয়ার্কস অ্যান্ড ডিপ লার্নিং
৭. মিশিগান বিশ্ববিদ্যালয়ের পাইথন ডেটা স্ট্রাকচারস
৮. জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের দ্য ডেটা সায়েন্টিস্ট টুলবক্স
৯. মিশিগান বিশ্ববিদ্যালয়ের ইনট্রোডাকশান টু ডেটা সায়েন্স ইন পাইথন
১০. সেন্ট্রালসুপলেকের বিল্ড ইয়োর ফার্স্ট অ্যান্ড্রয়েড অ্যাপ (প্রজেক্ট-সেন্ট্রার্ড কোর্স)

আগের সংবাদপিকআপ উল্টে নিহত ৪ শ্রমিক , আহত ১৫
পরবর্তি সংবাদমসজিদের মিম্বর আলেমদের জন্য বড় একটি মিডিয়া : মাওলানা মামুনুল হক