রামুতে তথাকথিত দরবার শরীফ হতে দেব না : এমপি কমল

ফাতেহ ডেস্ক

রামু-কক্সবাজার সদরের মাননীয় সাংসদ এমপি কমলের সাথে রামুর শীর্ষ উলামায়ে কেরামের এক প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। রবিবার (২৮জুলাই) রাত ১০ টায় উলামায়ে কেরাম এমপি মহোদয়ের বাসভবনে এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

মতবিনিময়কালে উলামায়ে কেরাম এই অঞ্চলকে শিরক-বিদআতমুক্ত রাখতে হক্কানী উলামায়ে কেরাম ও এমপি পরিবারের নিরবচ্ছিন্ন কর্মপ্রয়াসের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন। সেই সাথে ঈমান-আমল চর্চার সেই নিষ্কলুষ পরিবেশ বজায় রাখতে এমপি সাহেবের সুদৃষ্টি ও কার্যকর পদক্ষেপ আশা করেন। রামুতে ছদ্মবেশী কুচক্রী মহল কর্তৃক তথাকথিত দরবার শরীফ প্রতিষ্ঠাকল্পে নানা পাঁয়তারার কথাও উল্লেখ করেন তাঁরা।

মাননীয় সাংসদ এসময় বলেন,আমাদের এ এলাকার মানুষ স্বভাবতই ধর্মপ্রাণ এবং উলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধাশীল। তাই এই অঞ্চলে ইসলামের প্রচার-প্রসার ও দ্বীনি শিক্ষাধারা হক্কানী উলামায়ে কেরামের সার্বিক তত্ত্বাবধানেই পরিচালিত হবে। তথাকথিত দরবার শরীফ প্রতিষ্ঠার নামে কোন ভূমি দূস্য চক্র যাতে অনৈতিক সুবিধা, শিরক-বিদআত ও কুসংস্কার ছড়াতে না পারে সে জন্য আমার সর্বোচ্চ ভূমিকা থাকবে ইনশাআল্লাহ। আমি কথা দিলাম এরকম কোন দরবার রামুতে হতে দেবনা। একই সাথে তিনি সম্প্রীতিপূর্ণ পরিবেশ বজায় রেখে আইনানুগভাবে এগিয়ে যাওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

প্রতিনিধি দলের পক্ষে আলোচনা করেন, জেলার বরেণ্য আলেম, জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদরাসার মুহাদ্দিস ও সহকারী পরিচালক মাওলানা হাফেজ আব্দুল হক।

মতবিনিময়কালে রামু রাজারকুল আজিজুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ মোহছেন শরীফ, রামু কেন্দ্রীয় জামে মসজিদের খতীব ও জামেয়াতুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ শামসুল হক, মাজহারুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ হারুন, রামু ইসলামিয়া আলিম মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা সালামতুল্লাহ, রামু ফতেখাঁরকুল ইমাম কল্যাণ পরিষদের সভাপতি ও চৌমুহনী বায়তুন নূর জামে মসজিদের খতীব মাওলানা হেফাজতুর রহমান, ভারুয়াখালী মা’আরিফুল কুরআন মাদরাসার মাওলানা আছাদ উল্লাহ, রামু চৌমুহনী ছোবহানিয়া লাইব্রেরীর সত্ত্বাধিকারী মাওলানা নুরুল ইসলাম, রামু লেখক ফোরামের সভাপতি, দারুল কুরআন নূরানী একাডেমীর পরিচালক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, চৌমুহনী কেএম হাই স্কুল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ আব্দুল হান্নান, মাওলানা আবুল কালাম, মাওলানা হাফেজ আহমদুর রহমান, মাওলানা হাফেজ ছৈয়দ নূর, মাওলানা আমিনুল হক, মাওলানা মুফতি হাফেজ আব্দুল খালেকসহ বিভিন্ন মাদ্রাসার পরিচালক, মসজিদের ইমাম-খতীব ও ধর্মপ্রাণ জনতা উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে মুনাজাত করেন প্রখ্যাত মুবাল্লিগ বিদগ্ধ আলেম মাওলানা মুফতি মোরশেদুল আলম চৌধুরী।

আগের সংবাদধর্মীয় উসকানিমূলক গুজব রটানোর অভিযোগে আটক মাদরাসা শিক্ষক
পরবর্তি সংবাদকাবুলে বোমা হামলায় নিহত ২০, আহত ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আমরুল্লাহ সালেহ