
ফাতেহ ডেস্ক
সারা দেশে ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্য বিভাগের সব পর্যায়ের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের পবিত্র ঈদুল আজহার ছুটি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনামূলক এক সভায় সোমবার এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম। সোমবার রাতে স্বাস্থ্য বিভাগের এক দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ছুটি বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন দুই-একদিনের মধ্যেই জারি করা হবে।
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, বছরের শুরু থেকে সোমবার পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৬৩৭ জন ডেঙ্গু রোগী। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন তিন হাজার ৮৪৭ জন। এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯ হাজার ৭৮২ জন ।
