
ফাতেহ ডেস্ক
ফেসবুকে পবিত্র কোরআন শরিফ নিয়ে কটূক্তি করার অভিযোগে জয়ন্ত মন্ডল (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ভোরে সাতক্ষীরার আশাশুনি থানার বুধহাটা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। জয়ন্ত ওই গ্রামের ভবানী চরন মন্ডলের ছেলে। খবর জাগো নিউজ।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম গণমাধ্যমকে জানান, সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে পবিত্র কোরআন শরিফ নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন জয়ন্ত মন্ডল। এ ঘটনায় তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সেই মামলায় আজ (বুধবার) ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, গতকাল (মঙ্গলবার) জয়ন্ত মন্ডল ফেসবুকে এই মন্তব্য করেন।
