
আন্তর্জাতিক ডেস্ক
এক ঠুনকো অভিযোগে ৩ বছরের ফিলিস্তিনি শিশু মুহাম্মাদ রবি ইলইয়ানকে তার বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে গেছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইলের সেনাবাহিনী। মঙ্গলবার সকালে ইলইয়ান ঘুম থেকে উঠলে তার মা তাকে জামা-কাপড় পরাচ্ছিলেন। এমন সময় একদল ইসরাইলি সেনা পূর্ব জেরুজালেম নগরীর ইসাইয়া এলাকায় অবস্থিত শিশুটির বাড়ি থেকে তাকে আটক করে নিয়ে যায়। খবর মিডেলইস্ট মনিটর ও জেরুজালেম পোস্টের।
ইসরাইলি দখলদার বাহিনীর দাবি, সোমবার ইসাইয়া এলাকায় সেনা অভিযান চলাকালে তিন বছরের শিশু মুহাম্মাদ রবি ইলইয়ান তাদের গাড়ি লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারে। তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়েছে।
ইসরাইলি সেনাদের সঙ্গে বাবার হাত ধরে থানার দিকে হেঁটে যাওয়া বন্দি ইলইয়ানের নিষ্ঠুর এ গ্রেফতারের ভিডিও বিশ্ববিবেককে নাড়া দিয়েছে। এ ঘটনায় ইসরাইলকে ধিক্কার জানাচ্ছেন অনলাইন অ্যাক্টিভিস্টরা। তাদের মতে, তিন বছরের শিশুকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা বড়ই হাস্যকর ও অদ্ভুত!
প্রসঙ্গত, জাতিসংঘের জরিপে বিগত কয়েক বছরের মতো এবারও ইসরাইল শিশু হত্যাকারী দেশ হিসেবে কালো তালিকাভুক্ত হয়েছে। ফিলিস্তিনি শিশুদের হত্যা ও বন্দি তাদের বিকৃত রুচির বহিঃপ্রকাশ। সর্বশেষ তিন বছরের মুহাম্মাদ রবি ইলইয়ানের আটকের ভিডিও ভাইরাল হওয়ায় বিশ্বব্যাপী তা তোলপাড় সৃষ্টি করেছে। তাদের দাবি, তিন বছরের নিষ্পাপ শিশুর সঙ্গে ইসরাইলি দখলদার বাহিনীর এ আচরণ নিঃসন্দেহে মানবতাবিরোধী অপরাধের শামিল।
