শ্রীলঙ্কার মন্ত্রীসভায় ফের যোগ দিলেন মুসলমান মন্ত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক

শ্রীলঙ্কায় ইস্টার সানডে বোমা হামলার পর পদত্যাগ করা মুসলমান মন্ত্রীরা ফের মন্ত্রীসভায় যোগ দিয়েছেন।

ফের মন্ত্রীসভায় যোগ দেয়া প্রসঙ্গে গতকাল মঙ্গলবার কর্মকর্তারা বলেন, উগ্রপন্থার সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে পুলিশের ছাড়পত্র পাওয়ার পর তারা সরকারে যোগ দিলেন।

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ওই মন্ত্রীরা গতরাতে শপথ নিয়েছেন। আইন প্রণেতাদের এক মুখপাত্র বলেন, সন্ত্রাসের সাথে কোনো যোগসাজশ নেই-পুলিশের কাছ থেকে এমন ছাড়পাত্র পাওয়ার পর নিজেদের পুরনো পদে ফিরে যেতে তারা আগ্রহ দেখিয়েছেন।

উল্লেখ্য, শ্রীলঙ্কায় গত ২১ এপ্রিল তিনটি গির্জা ও তিনটি বিলাসবহুল হোটেলে সন্ত্রাসী হামলায় ২৫৮ জন নিহত হন। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ হামলার জেরে কয়েকজন মন্ত্রীসহ ৯ জন মুসলমান আইনপ্রণেতা পদত্যাগ করেন।

বৌদ্ধধর্মীয় আইনপ্রণেতারা তাদের বিরুদ্ধে সন্ত্রাসে সংশ্লিষ্টতার অভিযোগ আনলে তারা সরে দাঁড়ান।

আগের সংবাদহজকে রাজনৈতিক রূপ দেয়ার অনুমতি দেবে না সৌদি সরকার
পরবর্তি সংবাদআফগানিস্তানে মার্কিন সেনাসংখ্যা কমিয়ে নেবেন ট্রাম্প