সৌদি পৌঁছেছেন ১ লাখ ৫ হাজার ৪২৫ জন হজযাত্রী

ফাতেহ ডেস্ক

পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ১ লাখ ৫ হাজার ৪২৫ জন হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৯১৬ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯৮ হাজার ৫০৯ জন রয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৫৫টি ও সৌদি এয়ারলাইন্সের ১৪৫টি ফ্লাইটে তারা সেখানে পৌঁছান।

বুধবার দিবাগত রাত ৩টায় (সৌদি সময়) মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।

উল্লেখ্য, চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। ধর্মবিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮ টি।

 

আগের সংবাদজাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল, নির্ধারণ হবে ঈদুল আজহার তারিখ
পরবর্তি সংবাদহজ উপলক্ষে মক্কায় জোরদার করা হয়েছে নিরাপত্তা