প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী ছাড়া কেউ ভিআইপি নয় : হাইকোর্ট

ফাতেহ ডেস্ক

প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী ছাড়া দেশে কোনো ভিআইপি নেই বলে মন্তব্য করেছে হাইকোর্ট।

যুগ্ম সচিবের অপেক্ষায় মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাট থেকে তিন ঘণ্টা দেরিতে ফেরি ছাড়ায় স্কুলছাত্র তিতাসের মৃত্যুর ঘটনায় করা রিটের শুনানিতে বুধবার এ মন্তব্য করেন আদালত।

সংশ্লিষ্ট যুগ্ম সচিব ও ফেরির ম্যানেজারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে আদালত বলেন, ‘প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী ছাড়া দেশে কোনো ভিআইপি নেই। বাকিরা সবাই প্রজাতন্ত্রের চাকর।’

আগের সংবাদহজ উপলক্ষে মক্কায় জোরদার করা হয়েছে নিরাপত্তা
পরবর্তি সংবাদমশার অত্যাচারে অতিষ্ট হয়ে থানায় জিডি