কাশ্মীরের মসজিদে নজরদারি চালাবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

জম্মু-কাশ্মীরের সব মসজিদের বিস্তারিত তথ্য চেয়ে কেন্দ্রীয় বিজেপি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশনা জারি করেছে। রোববার রাতে এ নির্দেশনা জারি করেছে কাশ্মীরের জ্যেষ্ঠ সুপারিনটেনডেন্ট অব পুলিশ। শহরের পাঁচটি জোনাল সুপারিনটেনডেন্ট অব পুলিশ কার্যালয়ে এ নির্দেশনা পাঠানো হয়েছে। খবর পিটিআই, গ্রেট কাশ্মীর।

নির্দেশনায় বলা হয়েছে, ‘অনুগ্রহ করে আপনার এলাকার সব মসজিদের তথ্য এবং এর ব্যবস্থাপনা কমিটির সদস্যদের বিস্তারিত যত দ্রুত সম্ভব সরবরাহ করুন। উচ্চপর্যায়ের কর্তৃপক্ষের কাজকে এগিয়ে নিতে এ নির্দেশনা দেয়া হচ্ছে।’

এই নির্দেশনার আওতায় মসজিদটির নাম, ভৌগোলিক অবস্থান, ইমামের নাম, তার ঠিকানা এবং মসজিদের চেয়ারম্যানের নাম ও তার ঠিকানা জানাতে হবে।

অতিরিক্ত সেনা মোতায়েনের পর এবার জম্মু-কাশ্মীর উপত্যকাটির সব মসজিদের ওপর নজরদারি চালাবে ভারত। কিছুটা চুপিসারে নির্দেশনাটি দেয়া হলেও এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কাশ্মীরের ওপর নজরদারি চালানোর এ পরিকল্পনার নেপথ্যে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বাধীন ১৬ সদস্যের একটি টিম।

আগের সংবাদমশার অত্যাচারে অতিষ্ট হয়ে থানায় জিডি
পরবর্তি সংবাদইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় হিন্দু কলেজছাত্র আটক