ইসরাইলের নিন্দা না করে ফিলিস্তিনিদের ওপর অন্যায় করছে যুক্তরাষ্ট্র : ফিলিস্তিনি প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনিরা এখন যে কঠিন সময় পার করছে তার জন্য ইসরাইলকেই দায়ী করলেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মো. ইস্তায়াহ। বুধবার এক বিবৃতিতে তিনি এই কথা জানান।

ফিলিস্তিনি প্রধানমন্ত্রী বলেন, ইসরাইলের একগুঁয়েমির কারণেই দুই রাষ্ট্রভিত্তিক সমাধান আর আলোর মুখ দেখেনি।

ফিলিস্তিনি প্রধানমন্ত্রী আরও বলেন,ইসরাইলের আগ্রাসনের নিন্দা না করে বরং আরও উসকানিমূলক বক্তব্য দিয়ে ফিলিস্তিনিদের ওপর চরম অন্যায় ও অবিচার করছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনিদের ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়ে একের পর এক অবৈধ ইহুদি বসতি গড়ে তুলছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক আইন-কানুন কিছুই তোয়াক্কা করছে না ইসরাইল।

আগের সংবাদইসরাইলি সেনার গুলিতে নিহত ফিলিস্তিনি নাগরিক
পরবর্তি সংবাদসুনামগঞ্জের হাওর এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করছেন ওলামায়ে কেরামের একটি দল