
ফাতেহ ডেস্ক
সিলেটের প্রয়াত বুজুর্গ, শায়খুল ইসলাম হুসাইন আহমদ মাদানি রহ.-এর অন্যতম খলিফা, কায়দুল উলামা হাফিজ মাওলানা আব্দুল করীম শায়খে কৌড়িয়া রহ.-এর নামে প্রতিষ্ঠিত ‘আল করীম ফাউন্ডেশন’-এর উদ্যোগে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলাধীন প্রত্যন্ত হাওর অঞ্চল পন্ডৌব, রামজীবনপুর, উজ্জলপুর, মারালা, নোয়ানগর গ্রামে বন্যার্তদের মাঝে আজ ত্রাণ বিতরণ করা হবে। এই উপলক্ষে ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ‘মাদানী মঞ্জিল চৌকিদেখি সিলেট’ থেকে ওলামায়ে কেরামের নেতৃত্বে একটি কাফেলা আজ বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় যাত্রা করেছে।
আজ সন্ধ্যায় ও আগামীকাল ভোরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পন্ডৌব, রামজীবনপুর, উজ্জলপুর, মারালা, নোয়ানগর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করবে কাফেলাটি।
কাফেলায় আছেন হাফিজ মাওলানা মাসুম আহমদ (সাহেবজাদায়ে শায়খে কৌড়িয়া), শায়খে কৌড়িয়া রহ.-এর নাতি হাফিজ মাওলানা শরীফ মাহমুদ, হাফিজ উবায়দুল হক, হাফিজ আরিফ আহমদ, হাফিজ আব্দুল করীম মনজুর, হাফিজ মারুফ আহমদ, হাফিজ সাজিদুল হক, আহরারুল হকসহ প্রমুখ সদস্যবৃন্দ।
সার্বিকভাবে স্থানীয়দের মাঝে সহযোগিতায় আছেন জামেয়া কৌড়িয়া সিলেটের উস্তাদ মাওলানা শফীক আহমদ, মাওলানা ইয়াহিয়া আহমদ।
উল্লেখ্য, শায়খে কৌড়িয়া রাহ. এর অন্যতম খলিফা হজরত মাওলানা হাফিজ সৈয়দ ইমাম উদ্দিন সাহেব দা. বা. এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে আল করীম ফাউন্ডেশন। চলতি ত্রাণ কার্যক্রম ইংল্যান্ড প্রবাসী ভাই-বোনদের সহযোগিতায় হাফিজ মাওলানা হুসাইন বিন ইমাম উদ্দিন দা. বা.-এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে।
