
ফাতেহ ডেস্ক
সম্প্রতি প্রকাশ হয়েছে পথশিশুদের নিয়ে কলরবের নতুন গান ‘বন্ধ দুয়ার’। মহিম মাহফুজের লেখা ও বদরুজ্জামানের সুর করা এই গানে কণ্ঠ দিয়েছে শিশুশিল্পী ফজলে এলাহি সাকিব। গত ৩০ জুলাই মঙ্গলবার হলি টিউন ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত করা হয়। পূর্বাচল ৩০০ ফিটের দৃষ্টিনন্দন লোকেশনে গানটি চিত্রায়িত হয়েছে।
গানটি ইতোমধ্যে বেশ দর্শক-শ্রোতা-নন্দিত হয়েছে। ইউটিউবে এই পর্যন্ত গানটি দেখা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩৭০ বার। গানের নীচে কমেন্ট পড়েছে ১০৬৪টি।
কমেন্টবক্সে কলরবের আবু রায়হান লিখেছেন, এ এক অসাধারণ আবেদন। সবাইকে এগিয়ে আসতে হবে। দুনিয়াটা আরো সুন্দর হবে ইনশাআল্লাহ।
মাহফুজ লিখেছেন, আসুন পথশিশুদের সাথে ভালো ব্যাবহার করি। সাকিবের জন্য দোয়া করবেন।
উল্লেখ্য, এর আগে সায়ীদ উসমানের কথা ও বদরুজ্জামানের সুরে ফজলে এলাহি সাকিব গেয়েছিল দারুণ একটি মায়ের গজল।
ফাতেহ/রাকিব
