
ফাতেহ ডেস্ক
সৌদি আরবে হজ পালন করতে গিয়ে মক্কায় আরও দুই বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তারা হলেন নওগাঁ জেলার শিহাড়ার বাসিন্দা মোহাম্মদ আফসার আলী (৮৯) এবং সিরাজগঞ্জ জেলার দৌলতপুরের বাসিন্দা মোহাম্মদ দেলোয়ার হোসেন (৭০)।
আজ শুক্রবার বাংলাদেশ হজ ম্যানেজম্যান্ট পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এই দুজনকে নিয়ে সৌদি আরবে হজ পালন করতে গিয়ে মক্কায় ২৩ জন, মদিনায় চারজন ও জেদ্দায় একজনসহ মোট ২৮ জন বাংলাদেশি মারা গেছেন। এদের মধ্যে ২৫ জন পুরুষ ও তিনজন নারী।
উল্লেখ্য, চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন।
এদিকে আজ সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ৩১০টি ফ্লাইটে মোট ১ লাখ ৮ হাজার ৬২৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
