রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ান দেশগুলোর সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

ফাতেহ ডেস্ক

রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ান দেশগুলোর সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আসিয়ান রিজিওনাল ফোরামের সম্মেলনে এ সহায়তা চান পররাষ্ট্রমন্ত্রী।

তিন দিনের সফরে পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার থাইল্যান্ড গেছেন। শুক্রবার থাইল্যান্ডে আয়োজিত আসিয়ান রিজিওনাল ফোরামের ২৬তম সম্মেলনে যোগ দেন তিনি। শনিবার (৩ আগস্ট) তার দেশে ফেরার কথা রয়েছে।

আগের সংবাদঈদুল আজহার সপ্তাহজুড়ে থাকতে পারে বৃষ্টিপাত
পরবর্তি সংবাদএডিশ মশা নিয়ে দু’টি ভুল ধারণা