ঈদ পরবর্তী ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু ৫ আগস্ট

ফাতেহ ডেস্ক

ঈদুল আজহা পরবর্তী ফিরতি ট্রেনের বিক্রি শুরু হচ্ছে আগামী ৫ আগস্ট । বাড়িতে ঈদ উদযাপন শেষে যারা কর্মক্ষেত্রে ফিরতে চান তাদের জন্য ঈদ পরবর্তী ১৪ আগস্টের টিকিট বিক্রি শুরু হবে ৫ আগস্ট (সোমবার)। যা চলবে ৯ আগস্ট পর্যন্ত।

একইভাবে ৬ আগস্ট যারা টিকিট সংগ্রহ করবেন তারা পাবেন ১৫ আগস্টের টিকিট। ৭ আগস্ট ১৬ আগস্টের, ৮ আগস্ট ১৭ আগস্টের এবং ৯ আগস্ট ১৮ আগস্টের ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট দেওয়া হবে।

ফিরতি টিকিট অনলাইনে অর্ধেক এবং বাকি অর্ধেক সংশ্লিষ্ট রেল স্টেশনগুলোতে পাওয়া যাবে।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

আগের সংবাদবাংলাদেশি অভিবাসী ঠেকাতে গোটা ভারতেই এনআরসি আপডেট করা হবে
পরবর্তি সংবাদউপস্থাপক মুসলিম, তাই অনুষ্ঠানে চোখ ঢাকলেন হিন্দু নেতা