সেনা নিয়ে টুইট, গ্রেফতার কাশ্মীরী সাংবাদিক কাজী শিবলী

আন্তর্জাতিক ডেস্ক

কাশ্মীরে সাম্প্রতিক উদ্বেগজনক অবস্থায় বাড়তি আধাসামরিক বাহিনী মোতায়েন করার নির্দেশনা নিয়ে টুইট করায় কাশ্মীরের এক সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাংবাদিক কাজী শিবলী কাশ্মীরে কাশ্মীরিয়্যাত নামে একটি অনলাইন পোর্টালের সম্পাদক ছিলেন। এর আগে কাশ্মীরিয়্যাতের ফেসবুক পেজও ডাউন করে দেয় সরকার। খবর আনন্দবাজারের।

সাংবাদিক কাজী শিবলীকে গ্রেফতারের পর #FreeQaziShibli হ্যাশট্যাগ দিয়ে তার মুক্তির দাবি তোলেন অসংখ্য মানুষ।

সম্প্রতি আসিফ সুলতান নামে আরও এক সাংবাদিককে গ্রেফতার করেছে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে বারবারই কাশ্মীরের সংবাদমাধ্যমগুলোতে হস্তক্ষেপ করছে ভারতীয় সরকার, ফলে সেখানে গণমাধ্যমের স্বাধীনতা মারাত্মক হুমকির মুখে।

উল্লেখ্য, এর আগে কাশ্মীরের দু’টি বড় সংবাদপত্রে কোনও কারণ ছাড়াই সরকারি বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়। কাশ্মীরে চলমান নির্যাতন নিয়ে যাতে সংবাদ মাধ্যমগুলো কাজ না করতে পারে সে লক্ষ্যে গত বছরের মে মাস থেকেই সেখানে বিদেশি সাংবাদিকদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। যদি কোনও বিদেশি সাংবাদিক সেখানে কাজ করতে চান তাহলে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ও নির্দেশনা মোতাবেক কাজ করতে হয়।

আগের সংবাদমার্কিন সেনা উপস্থিতির পরও আফগানে নিরাপত্তাহীনতা, আমেরিকার পরাজয় : হামিদ কারজাই
পরবর্তি সংবাদকম মূল্যের কারণে কুরবানির চামড়া নষ্ট করার অনুমতি শরিয়তে নেই