আরও দুই বাংলাদেশি নারী হজযাত্রীর মৃত্যু

ফাতেহ ডেস্ক

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশি নারী হজযাত্রীর মৃত্যু হয়েছে। তারা দুজনই মক্কায় মৃত্যুবরণ করেছেন।

তারা হলেন— ঢাকা জেলার মোহাম্মদপুর ভাটারার শাহনাজ আছিয়া বেগম (৬০) ও কুমিল্লা জেলার দাউদকান্দির জ্যোৎস্না আকতার (৫০)।

রোববার সকালে তাদের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মক্কার বাংলাদেশ হজ কাউন্সিলর মাকসুদুর রহমান।

এখন পর্যন্ত সৌদি আরবে হজ পালন করতে গিয়ে ৩১ বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ২৬ জন পুরুষ ও পাঁচজন নারী।

আগের সংবাদটেক্সাসের পর ফের ওহাইও অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে নিহত ১০
পরবর্তি সংবাদমহিলাদের পোশাক পুরুষদের ধর্ষণ করাতে বাধ্য করে : মালয়েশীয় এমপি