আল্লামা জুনায়েদ বাবুনগরীর মায়ের ইন্তেকাল, জানাজা আজ সকাল সাড়ে ১০ টায়

ফাতেহ ডেস্ক

হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব ও চট্টগ্রামের দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরীর মা ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার রাত ৯ টা ৪৫ মিনিটের দিকে নিজ বাড়ি বাবুনগরে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে মরহুমার বয়স ছিল ৮৩ বছর। প্রখ্যাত বুযুর্গ আল্লামা হারুন বাবুনগরী-এর মেয়ে, শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর বোন এবং আল্লামা আবুল হাসান এর সহধর্মিনী ছিলেন তিনি।

মায়ের জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী।

এদিকে, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম হাটহাজীর মহাপরিচালক শাইখুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী এক শোকবার্তায় আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী’র মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সোমবার (৫ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

মরহুমার নামাজে জানাজা আজ ৫ আগস্ট সোমবার সকাল ১০ টা ৩০ মিনিটে চট্টগ্রাম ফটিকছড়িস্থ বাবুনগর মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।

আগের সংবাদদালালের খপ্পরে ৩৭ জন হজযাত্রী, যেতে পারছেন না হজে
পরবর্তি সংবাদওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতিকে গৃহবন্দি, কাশ্মীরজুড়ে ১৪৪ ধারা জারি