
আন্তর্জাতিক ডেস্ক
সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মিরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ওই রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি সরকারের এমন সিদ্ধান্তকে আগ্রাসন ও জনগণের আস্থার প্রতি পুরোপুরি বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছেন।
জম্মু ও কাশ্মিরের সাবেক দুই মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহ সহ বেশ কয়েকজন শীর্ষ স্থানীয় রাজনীতিককে গৃহবন্দি করে রেখেছে সরকার। সেখান থেকে এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া দিয়েছেন ওমর আবদুল্লাহ।
তার মতে, সরকার একতরফাভাবে এমন সিদ্ধান্ত ঘোষণা করেছে। এমন সিদ্ধান্ত অবৈধ। এর পরিণতি হবে ভয়াবহ। খবর অনলাইন এনডিটিভি।
এর আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার পার্লামেন্টে ৩৭০ ধারা বাতিলের ঘোষণা দেন। এ ঘোষণায় জম্মু ও কাশ্মির থেকে আলাদা করা হয়েছে লাদাখ। বলা হয়েছে, কেন্দ্র শাসিত দুটি ইউনিয়ন হবে ওই অঞ্চল।
উল্লেখ্য, ১৯৪৭ সালে দেশ ভাগের পর জম্মু ও কাশ্মির ভারতের অংশ হিসেবে স্বীকৃত হয়।
