
আন্তর্জাতিক ডেস্ক
কাশ্মীরি শিশু এবং নারীদের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী পাকিস্তানি মানবাধিকার কর্মী মালালা ইউসুফজাই। এক টুইতবার্তায় কাশ্মীর অঞ্চলে শান্তি নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তিনি।
টুইট বার্তায় মালালা বলেন, ‘আমি যখন ছোট এমনকি আমার মা-বাবা যখন ছোট এবং আমার দাদা যখন তরুণ তখন থেকেই কাশ্মীরের লোকজন সংঘাতের মধ্যে বসবাস করছেন। আজ আমি কাশ্মীরি শিশু এবং নারীদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। কারণ সহিংসতায় সবচেয়ে বেশি দুর্ভোগ সহ্য করতে হয় নারী এবং শিশুদের।’
এদিকে কাশ্মীরে চলমান কারফিউয়ের মধ্যেই বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন ক্ষুব্ধ কাশ্মীরিরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছুড়েছে ভারতীয় সেনাবাহিনী। এতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ।
