কাশ্মীর ইস্যুতে টুইটারে সরব ‘লিটল প্রফেসর’ হাম্মাদ শাফী

ফাতেহ ডেস্ক

‘লিটল প্রফেসর’ হিসেবে খ্যাত হাম্মাদ শাফী। ১১ বছর বয়সী পাকিস্তানি এই মোটিভেশনাল লেকচারারকে অনেকেই বলে ‘বিস্ময় বালক’। কাশ্মীর ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব হয়েছেন তিনি। হ্যাশট্যাগ স্ট্যান্ড উইথ কাশ্মীর লিখে ইতোমধ্যেই টুইটারে কয়েকটি পোস্ট করে ফেলেছেন।

এক টুইটে তিনি লিখেছেন, ‘ভারত সরকার কাশ্মীরে মানবাধিকারের যে চরম বিপর্যয় ঘটিয়েছে, এর থেকে পুরো বিশ্বের সামনে স্পষ্ট হয়ে গেছে—বন্দুকের ভয় দেখিয়ে আজ অবধি কেউ কোন মানুষের মন জয় করতে পারেনি।’

ভারতীয় মিডিয়ার প্রতি ক্ষোভ প্রকাশ করে আরেক টুইটে তিনি লিখেছেন, ‘ভারতীয় মিডিয়া ইচ্ছে করে কাশ্মীরিদের নিয়ে ডাহা মিথ্যা কথা ছড়াচ্ছে। আমি জানি না, ভারতের শিক্ষিত মিডিয়াগুলো কেন কাশ্মীরিদের ওপর এই জুলুম করছে।’ উক্ত টুইটে পাকিস্তানে জন্মগ্রহণ করার জন্য আল্লাহ তায়ালার শুকরিয়া জ্ঞাপন করেছেন হাম্মাদ শাফী।

এদিকে ইউটিউবে ইন্ডিয়ান জাতির প্রতি পাঁচ মিনিট ৩৭ সেকেন্ডের এক ভিডিও বার্তা দিয়েছেন লিটল প্রফেসর। ভিডিওতে তিনি কাশ্মীরিদের ওপর সরকারের জুলুম রুখে দাঁড়াতে ভারতীয় নাগরিকদেরকে আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, ’আপনাকেই রুখতে হবে এই জুলুম। কারণ, কখন কবে আপনার ওপর জুলুম শুরু হবে, তা আপনিও জানেন না।’

আগের সংবাদবাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক রাখতে পাকিস্তানের কাছে অনুরোধ ভারতের
পরবর্তি সংবাদকাশ্মীর সংকটে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান চায় ইরান