এ বছর আরাফায় হজের খুৎবা দিবেন শায়েখ ড. মুহাম্মদ বিন হাসান

আন্তর্জাতিক ডেস্ক

এ বছর আরাফায় হজের খুতবা দেয়ার জন্য শাইখ ড. মুহাম্মদ বিন হাসান আল-শাইখকে খতিব হিসেবে নিয়োগ দিয়েছেন হারামাইন আশ-শরিফাইনের খাদেম বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদ। আগামী শনিবার ৯ জিলহজ আরাফাতের ময়দানে মসজিদে নামিরাহ থেকে হজের খুতবা দিবেন নতুন শাইখ ড. মুহাম্মদ বিন হাসান আল-শাইখ। খবর সৌদি প্রেস এজেন্সি এএসপি।

শাইখ ড. মুহাম্মদ বিন হাসান আল-শাইখ সর্বোচ্চ উলামা বোর্ডের সদস্য এবং খাদেমুল হারামাইন শরিফাইন হাদিস কমপ্লেক্সের প্রধান মহামান্য শাইখ হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রসঙ্গত, ১৯৮১ সাল থেকে আরাফার ময়দানের খতিবের দায়িত্ব পালন করে আসছিলেন দৃষ্টিহীন ইমাম শাইখ আব্দুল আজিজ। দীর্ঘ ৩৫ বছর পর তিনি বার্ধক্যজনিত কারণে অবসরে গিয়েছেন। ২০১৬ সালে প্রথমবারের মতো হজের খুতবা প্রদান করেন শাইখ আব্দুর রহমান আস-সুদাইস। ২০১৮ সালে আরাফার ময়দানে হজের খুতবা প্রদান করেন শাইখ বিচারপতি হুসাইন ইবনে আব্দুল আজিজ ইবনে হাসান ইবনে আব্দুল আজিজ ইবনে হুসাইন আল শেখ।

আগের সংবাদএক নিরানন্দ ঈদের অপেক্ষায় কাশ্মীরের মানুষ
পরবর্তি সংবাদভারতের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় নিষিদ্ধ ঘোষণা পাকিস্তানের