আবারও পানির দাম বাড়াল চট্টগ্রাম ওয়াসা, ৯ টাকার পানি এখন ১৬ টাকা

ফাতেহ ডেস্ক

আবারও পানির দাম বাড়াল চট্টগ্রাম ওয়াসা। পানি সংকট ও বিশুদ্ধ পানির অভাবের মধ্যেই অস্বাভাবিক হারে বৃদ্ধি পেল পানির দাম। আবাসিকে প্রতি ইউনিট (১ হাজার লিটার) পানির দাম ৯ টাকা ৯২ পয়সার স্থলে ১৬ টাকা করতে সম্মত হয়েছে সংস্থাটি। এ ছাড়া বাণিজ্যিক সংযোগে দাম বাড়িয়েছে ১২ টাকা ৪ পয়সা।

চট্টগ্রাম ওয়াসার ৫২তম বোর্ড সভার শুক্রবার (৯ আগস্ট) এ প্রস্তাব পাস হয়েছে। মন্ত্রণালয়ে এ প্রস্তাব অনুমোদন হলেই কার্যকর হবে নতুন দাম।

ওয়াসা সূত্র জানায়, প্রস্তাব অনুযায়ী আবাসিক গ্রাহকদের প্রতি ইউনিটের (১ হাজার লিটার) পানির দাম দিতে হবে ১৬ টাকা। আগে ছিল ৯ টাকা ৯২ পয়সা। বাণিজ্যিক সংযোগে পানির দাম ২৭ টাকা ৫৬ পয়সার স্থলে ৪০ টাকা হবে।

আগের সংবাদঈদে বাড়ি ফিরতে ছেলেকে কাশ্মীরি মায়ের মানা
পরবর্তি সংবাদগণগ্রেপ্তারের ফলে স্থান সংকুলান হচ্ছে না কাশ্মীরের কারাগারগুলোতে, বন্দীদের পাঠানো হচ্ছে অন্য রাজ্যে