বগুড়ায় কখন কোথায় ঈদের জামাত

ফাতেহ ডেস্ক

বগুড়ায় ঈদুল আজহার প্রধান জামায়াত সকাল সাড়ে ৮টায় শহরের সূত্রাপুরস্থ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। আবহাওয়া খারাপ থাকলে একই সময় কেন্দ্রীয় (বড়) জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

এছাড়া জেলার সোনাতলা উপজেলার পাকুল্যা ইউনিয়নের হুয়াকুয়া ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টা, বগুড়া শহরের সুলতানপাড়া ঈদগাহে সকাল সাড়ে ৮টা ও দক্ষিণ ধাওয়া পাড়া ঈদগাহে সকাল সাড়ে ৮টা সহ শহরের অর্ধশতাধিক ঈদগাহে সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

আগের সংবাদঈদের নামাজের নিয়ম
পরবর্তি সংবাদসিলেটে কখন কোথায় ঈদের জামাত