চট্টগ্রামে কখন কোথায় ঈদের জামাত

ফাতেহ ডেস্ক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে নগরীতে এবার ১৬৪ স্থানে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। এর মধ্যে প্রথম ও প্রধান জামাত হবে সকাল পৌনে ৮টায় জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে। গতকাল (শনিবার) সকালে এ ময়দানের ঈদের জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। বৈরি আবহাওয়া ও প্রবল বৃষ্টিপাতের বিষয়টি মাথায় রেখে জামাতস্থলে বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে।

জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানের প্রথম ঈদ জামাতে ইমামতি করবেন মসজিদের পেশ ইমাম মোহাম্মদ আহমুদুল হক। আর সকাল পৌনে ৯ টায় দ্বিতীয় জামাতে ইমামতি করবেন জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলীয়া মাদরাসার প্রধান মোফাচ্ছির কাজী মাওলানা মোহাম্মদ ছালেকুর রহমান।

এছাড়া বাকলিয়া সিটি কর্পোরেশন স্টেডিয়ামে সকাল ৮টায়, লালদীঘি সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদে সকাল পৌনে ৮টায়, জালালাবাদ আরেফিন নগর সিটি কর্পোরেশন কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদে সকাল সোয়া ৮টায় ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। নগরীর ৪১ ওয়ার্ডে সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের তত্ত্বাবধানে একটি করে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

আগের সংবাদরাজধানীতে কখন কোথায় ঈদের জামাত
পরবর্তি সংবাদযশোরে কখন কোথায় ঈদের জামাত