
ফাতেহ ডেস্ক
বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩৫ হজযাত্রী নিয়ে সৌদি আরব থেকে প্রথম ফিরতি হজ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। শনিবার দুপুর দেড়টার দিকে সৌদি এয়ারলাইন্সের (এসবি ৮০৮) ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে।
বিমানবন্দর হজ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, অবতরণের ঘণ্টাখানেকের মধ্যেই হজযাত্রীরা ইমিগ্রেশন ও লাগেজ সংগ্রহ শেষে বিমানবন্দর ত্যাগ করেন।
এদিকে স্থানীয় সময় ১১টা ৩৪ মিনিটে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের প্রথম ফিরতি হজ ফ্লাইট (বিজি ৩৫০২ ) জেদ্দা বিমানবন্দর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে দিয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের ৩৫০টি ফ্লাইটে দেশে ফিরবেন ১ লাখ ২৭ হাজার বাংলাদেশি হজযাত্রী। শনিবার শুরু হওয়া এই হজের ফিরতি ফ্লাইট চলবে ১৫সেপ্টেম্বর পর্যন্ত।
