বাংলার পাশাপাশি এবার ফেসবুকে যুক্ত হলো চাকমা ভাষা

ফাতেহ ডেস্ক

বাংলাদেশি ভাষা হিসেবে বাংলার পাশাপাশি চাকমা ভাষা যুক্ত করেছে ফেসবুক কর্তৃপক্ষ। বাংলাদেশের দ্বিতীয় কোনো ভাষা হিসেবে ফেসবুক প্ল্যাটফর্মে যুক্ত হলো এটি। বাংলাদেশ, ভারতসহ বিশ্বের অন্যান্য দেশ মিলিয়ে অন্তত ১০ থেকে ১৫ লাখ চাকমা ফেসবুক ব্যবহারকারী রয়েছে।

ফেসবুকে চাকমা যুক্ত করতে দীর্ঘদিন থেকে কাজ করেছেন জ্যোতি চাকমা। বছরখানেক আগে ফেসবুককে নিজেদের ভাষা যুক্ত করতে অনুরোধ করে লিখিত আবেদন করেন তিনি।

ফেসবুকে চাকমা যোগ হওয়ায় এখন থেকে চাকমা ভাষায় পোস্ট, মন্তব্য করা যাবে। এ ক্ষেত্রে ফেসবুক সেটিংসে চাকমা ভাষা সেট করে নিতে হবে। সেটিংস অপশনে ‘ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন’ অপশনে এটি পাওয়া যাবে।

আগের সংবাদইসরাইল ইস্যু : বিতর্কে জড়িয়ে পড়া দুই নারী কংগ্রেস সদস্যের কেন ইসরাইলে ঢুকতে বাধা?
পরবর্তি সংবাদভারতে স্ত্রীকে তিন তালাক দেওয়ায় গ্রেপ্তার ‍স্বামী